https://omg10.com/4/6715971

Earning

জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো।

দুই মাস সময় বাড়ানোর ফলে এখন আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি পর্যায়ের করদাতারা কোনো জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন।আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াতে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুরোধের প্রেক্ষিতে করদাতাদের জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বা এক মাস বাড়ানোর অনুরোধ জানায় এফবিসিসিআই। তারও আগে গত ৮ নভেম্বর ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ উজ জামান স্বাক্ষরিত এক চিঠিতে রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানোর দাবি জানানো হয়েছিল। 

এনবিআরের আয়কর অনুবিভাগের একজন কর্মকর্তা জানান, বর্তমানে দেশে ৯৪ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) রয়েছে। এরমধ্যে সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র ২০ লাখেরও কম রিটার্ন জমা পড়েছে। 



এনবিআরের চিঠি



Post a Comment

0 Comments