https://omg10.com/4/6715971

Earning

অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের


দেশের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এসব ষড়যন্ত্রে সরকার ভয় পায় না। ষড়যন্ত্র মোকাবিলায় সরকারের সে সাহস আছে।

নতুন মন্ত্রিসভা গঠনের পর আজ রোববার প্রথম দিন সচিবালয়ে নিজ কার্যালয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে ভেবেছে, আমরা নির্বাচন করতে পারব না। তাদের সে স্বপ্ন, দুঃস্বপ্ন হয়ে গেছে।’

আত্মশক্তিতে বলীয়ান হয়ে সরকার দেশি–বিদেশি সব চাপ অতিক্রম করে এগিয়ে যাবে বলে জানান ওবায়দুল কাদের।



নতুন সরকারের চ্যালেঞ্জ কী? এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি, অর্থনীতি ও ব্যক্তিগত—সবখানেই জীবন চ্যালেঞ্জের। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এ চ্যালেঞ্জ আরও কঠিন। তবে সব চ্যালেঞ্জ সরকার অতিক্রম করতে পারবে।

ওবায়দুল কাদের বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পদ্মা সেতু ও মেট্রোরেল হয়েছে, তবে এখনো সড়কে শৃঙ্খলা ফিরেনি। এখানে শৃঙ্খলা আনতে পারিনি। বিশ্বব্যাংকের অর্থায়নে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটি বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। সরকার আগামী পাঁচ বছর সড়কে শৃঙ্খলার ওপর বেশি জোর দেবে।’

Post a Comment

0 Comments