https://omg10.com/4/6715971

Earning

বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন গ্রহণের নির্দেশনা



কোনো এলাকা বন্যা কবলিত হলে অথবা বিদ্যালয়ের ক্লাসরুম বন্যার পানিতে প্লাবিত হলে যদি সেখানে কোনো ক্রমেই মূল্যায়ন গ্রহণের পরিবেশ না থাকে অথবা প্লাবিত হওয়ার কারণে শিক্ষার্থীর আসার সুযোগ না থাকে সেই ক্ষেত্রে তৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে।


মূল্যায়নের ক্ষেত্রে ২০: ১ শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত রক্ষা করা অসম্ভব হলে প্রতিষ্ঠান প্রধান তা শিথিলযোগ্য মাত্রায় বিবেচনায় এনে মূল্যায়ন গ্রহণ করতে পারবেন।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত একই দিনের ও একই তারিখের মূল্যায়ন একই সময়ে গ্রহণ করতে হবে। কোনো ক্রমেই শিক্ষার্থীকে বিভাজন করে দুই শিফটে গ্রহণ করা যাবে না। অবশ্যই নির্ধারিত সময়ে একইসঙ্গে মূল্যায়ন শুরু করতে হবে।

মূল্যায়ন চলাকালীন কোনো সমস্যা দেখা দিলে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করে তা সমাধানের চেষ্টা করবে। এতেও সমাধান না হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারকে তাৎক্ষণিকভাবে জানাতে হবে।


মূল্যায়নের ক্ষেত্রে মাউশি অধিদপ্তর থেকে যান্মাষিক সামষ্টিক মূল্যায়ন-২০২৪ ‘শিক্ষকদের জন্য সাধারণ নির্দেশনা’ এবং সময়ে-সময়ে জারিকৃত নির্দেশনা অনুসরণ করতে হবে। 

Post a Comment

0 Comments