https://omg10.com/4/6715971

Earning

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুন-২০২৪ মাসের বেতন-ভাতা'র চেক হস্তান্তর

 


বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জুন (২০২৪) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়। শিক্ষক-কর্মচারীরা আগমী ১১ জুলাই পর্যন্ত  ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।

রোববার (৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৪/১৯৫১/০৪ তারিখ : ০৭/০৭/২০২৪

প্রতি মাসের শেষের দিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দৈনিক শিক্ষাডটকমে ফোন ও ইমেইল করে জানতে চান কবে চেক ছাড় হবে। ইএফটি হলে আর এমনটা দরকার হবে না। শিক্ষা ক্যাডারের কতিপয় কর্মকর্তা, বাংক ম্যানেজার ও  কয়েকজন কথিত বেসরকারি শিক্ষক নেতার বিরোধীতায় ইএফটি আটকে রয়েছে বলে এমপিওভুক্ত শিক্ষকদের মত। 



Post a Comment

0 Comments