https://omg10.com/4/6715971

Earning

নভেম্বর-২০২৪ মাসের স্কুল-কলেজ শিক্ষকদের অনলাইন এমপিও আবেদনের সময় বাড়লো


স্কুল-কলেজ শিক্ষকদের নভেম্বরের এমপিও আবেদন নিষ্পত্তির সময় ১২ অক্টোবর পর্যন্ত বেড়েছে। এ সময়ের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে আসা এমপিও আবেদনগুলো নিষ্পত্তি করতে পারবেন। 

মঙ্গলবার (৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। 

১. প্রতিষ্ঠান কতৃক আবেদনের শেষ তারিখ ১২-১০-২০২৪ইং

২. উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা অনলাইন এমপিও আবেদন ১৮ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করবেন। 

৩.জেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা অনলাইন এমপিও আবেদন ২৫ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করবেন। 

৪. অঞ্চলের পরিচালক এবং উপপরিচালকের (মাধ্যমিক) অনুমোদিত এমপিও আবেদন ১২ নভেম্বরের মধ্যে ইএমআইএস সেলে পাঠাবেন।

এই পুনর্নির্ধারিত সময়সীমা শুধুমাত্র নভেম্বর মাসের অনলাইন এমপিও আবেদন নিস্পত্তি করার জন্য।



Post a Comment

0 Comments